দৈনিক আলোকিত সলঙ্গা

উৎসবের রঙ, তারুণ্যের উচ্ছ্বাস আর সুরের মূর্ছনায় মুখরিত হলো সরকারি নর্থ খুলনা কলেজ প্রাঙ্গণ

গত ১২ ই নভেম্বর ২০২৬ তারিখে  দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নর্থ খুলনা কলেজ, তেরখাদা, খুলনা-এর সবুজ চত্বরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ ওপেন কনসার্ট।

পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের সুমধুর ধ্বনির মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণিল আয়োজনের শুভ সূচনা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অভিভাবক ও সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু। 

অনুষ্ঠানের মধ্যমণি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন খুলনা-৪ আসনের গণমানুষের নেতা, জননন্দিত মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন

 তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা সুলতানা নীলা ,

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব খান জুলফিকার আলী জুলু ,

 তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব চৌধুরী কওসার আলী , রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ,

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন তেরখাদা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক  মোল্যা দেলোয়ার হোসেন দিলু , শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ঈশান মোল্যা এবং মেধাবী শিক্ষার্থী অহনা সাহা।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এবং একটি আলোকিত ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখে।

পুরস্কার বিতরণী পর্ব শেষে শুরু হয় দিনের অন্যতম আকর্ষণ ওপেন কনসার্ট। 

শিল্পগোষ্ঠী সিলভার এন্টারটেইনমেন্ট-এর অসাধারণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় বিকাল ৫টা পর্যন্ত চলে এক জমজমাট ওপেন কনসার্ট। গানের তালে তালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কলেজ ক্যাম্পাস এক মহামিলনমেলায় পরিণত হয়।

আমন্ত্রিত অতিথিবৃন্দ সকল বিজয়ী শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। আগামীতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রবিউল ইসলাম রাজু ও অনির্বান রায় ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

উৎসবের রঙ, তারুণ্যের উচ্ছ্বাস আর সুরের মূর্ছনায় মুখরিত হলো সরকারি নর্থ খুলনা কলেজ প্রাঙ্গণ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা