দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়) ২০২৬-২০২৭ অর্থবছরের কোর্সের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত

বুধবার (১১নভেম্বর -২০২৬ খ্রি.) বিকাল সাড়ে ৩ টার৷ দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র সহকারী পরিচালক বিশ্বজিৎ কুমার , বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের ভিক্টোরিয়া হাইস্কুলে প্রধান শিক্ষক  মোঃ সাজেদুল ইসলাম এবং ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম।  অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, প্রশিক্ষক ও বাস্তবায়নকারী দুটি প্রতিষ্ঠানের চারটি ট্রেডের ভর্তিকৃত ১৪ থেকে ২৪ বছর বয়সী ঝরে পড়া ৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কোর্সটি বাস্তবায়ন করছে ভিক্টোরিয়া হাই স্কুল ও ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, সিরাজগঞ্জ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) জনাব রোজিনা আক্তার বলেন, শুধু নাম স্বাক্ষর করতে পারলেই সাক্ষরতা হয় না। যে শিক্ষা জীবনে কাজে লাগে, যে শিক্ষা দিয়ে নিজের পায়ে দাঁড়ানো যায়, সেটাই কার্যকর সাক্ষরতা। এই কোর্সের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীরা আবার পড়াশোনায় ফিরে আসার সুযোগ পাবে, পাশাপাশি হাতে-কলমে কর্মদক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে পারবে।

তিনি আরও বলেন, ১৪ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্যই সরকার এই বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা, গণিত ও ইংরেজির ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি জীবন দক্ষতা, নৈতিকতা, স্বাস্থ্য সচেতনতা ও বিভিন্ন বৃত্তিমূলক কাজের প্রাথমিক ধারণা লাভ করবে, যা তাদের কর্মজীবনে কাজে লাগবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নীল পোশাক পরিহিত শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা উপানুষ্ঠানিক  শিক্ষা ব্যুরো'র কর্মকর্তা, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময়ে  শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা