দৈনিক আলোকিত সলঙ্গা

বগুড়ায় ৪৫ লাখ জনগণের নিরাপত্তায় মাত্র ২২০০ পুলিশ

বক্তব্য দিচ্ছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, কিশোর গ্যাং তৈরি হওয়াটা পুলিশের দোষ না, স্থানীয়দের এ বিষয়ে সচেতন হতে হবে, পারিবারিক শিক্ষা দিতে হবে, কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাড়াতে হবে। পেটের দায়ে অনেকে অপরাধ করে অনেকে নেশার জন্য অপরাধ করে। বগুড়া জেলার ৪৫ লাখ জনগণের জন্য নিরাপত্তার জন্য মাত্র ২২০০ পুলিশ কাজ করছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিআইজি মীর আশরাফ আলী আরও বলেন, সাংবাদিক ও পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করলে সমাজের নানা অপরাধ, অনিয়ম ও অসংগতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক ও তথ্য আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল পুলিশিং একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

সভায় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীরজা সায়েম মাহমুদ, পিবিআই পুলিশ সুপার মমিরুজ্জামান, সিআইডি পুলিশ সুপার মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিএফইউজে নেতা মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সবুর শাহ লোটাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বগুড়ায় ৪৫ লাখ জনগণের নিরাপত্তায় মাত্র ২২০০ পুলিশ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা