গাজীপুর মহানগর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় বহিরাগত শ্রমিকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারখানা এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত হন।
স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যানেজমেন্টের দাবি, কারখানার নিজস্ব শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় কাশিমপুর, নামাপাড়া ও জরুন এলাকার বিভিন্ন কারখানা থেকে আসা কিছু শ্রমিক স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার সামনে জড়ো হয়ে সরাসরি হামলা চালান। এতে কারখানার ভেতরে ও বাইরে আতঙ্ক এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানায় কর্তৃপক্ষ।
ম্যানেজমেন্টের ভাষ্য অনুযায়ী, হামলার সময় কারখানার প্রধান ফটক, সিসিটিভি ক্যামেরা, লাইটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালনের সময় এ ধরনের হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এতে শুধু কারখানার সম্পদের ক্ষয়ক্ষতিই নয়, কর্মরত শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, এতে কারা জড়িত ছিলেন এবং মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন