দৈনিক আলোকিত সলঙ্গা

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আমির আলীর মৃত্যু, গার্ড অব অনার দিয়ে জানাজা সম্পন্ন

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন কলাগাঁও গ্রামের বাসিন্দা, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব আমির আলী সাহেব মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ভোর ৬টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন তিন ছেলে, চার মেয়ে ও দুই স্ত্রী।

মহান মুক্তিযুদ্ধে তিনি অসীম সাহস ও বীরত্বের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের স্বাধীনতার জন্য তাঁর এই বীরত্বপূর্ণ অবদান তাহিরপুরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মুক্তিযুদ্ধের পরও তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজই বিকাল ৪টা ৩০ মিনিটে মরহুমের জানাজার নামাজ কলাগাঁও গ্রাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে ব্যাপক লোকের সমাগম ঘটে। তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, “আমির আলী শুধু একজন চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন এলাকার অভিভাবক। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ছিলেন আমাদের গর্ব।”

মরহুমের বড় ছেলে মোঃ সবুজ মিয়া বলেন, “আমার বাবা সারাজীবন দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এক শোক বার্তায় বলেন, “মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান স্রষ্টা তাঁকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজন সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।”

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আমির আলীর মৃত্যু, গার্ড অব অনার দিয়ে জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন কলাগাঁও গ্রামের বাসিন্দা, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব আমির আলী সাহেব মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ভোর ৬টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন তিন ছেলে, চার মেয়ে ও দুই স্ত্রী।

মহান মুক্তিযুদ্ধে তিনি অসীম সাহস ও বীরত্বের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের স্বাধীনতার জন্য তাঁর এই বীরত্বপূর্ণ অবদান তাহিরপুরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মুক্তিযুদ্ধের পরও তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজই বিকাল ৪টা ৩০ মিনিটে মরহুমের জানাজার নামাজ কলাগাঁও গ্রাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে ব্যাপক লোকের সমাগম ঘটে। তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, “আমির আলী শুধু একজন চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন এলাকার অভিভাবক। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ছিলেন আমাদের গর্ব।”

মরহুমের বড় ছেলে মোঃ সবুজ মিয়া বলেন, “আমার বাবা সারাজীবন দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এক শোক বার্তায় বলেন, “মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান স্রষ্টা তাঁকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজন সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।”

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা