দৈনিক আলোকিত সলঙ্গা

সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের কঠোরভাবে প্রতিহত করতে হবে: অ্যাডভোকেট পপন

বর্তমান সরকারের বিরুদ্ধে যারা পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অপপ্রচারের উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাজমুল হুদা পপন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া শহরের দেশ হসপিটালে র‍্যাপিড মেডিকেল সার্ভিস-এর সার্বিক সহযোগিতায় আইপি টেলিভিশন ‘ইয়ুথ টেলিভিশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ টেলিভিশনের সম্পাদক শামসুল হক জনির সভাপতিত্বে এবং সহ-বার্তা সম্পাদক তানভির রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট পপন আরও বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের সর্বদা সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে এবং সব ধরনের অপসাংবাদিকতা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার বলেন, একটি রাষ্ট্রের গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি পবিত্র দায়িত্ব। সত্য প্রকাশে সাংবাদিকদের সর্বদা সাহসী হতে হবে এবং অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কলমের শক্তিকে দৃঢ়ভাবে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইয়ুথ টেলিভিশন দীর্ঘ ১১ বছর ধরে যে পথচলা অব্যাহত রেখেছে, তা আগামী দিনে আরও বেগবান হবে বলে আমি প্রত্যাশা করি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করা হোক গণমাধ্যমের মূল লক্ষ্য।

আলোচনা সভায় ইয়ুথ টেলিভিশনের ১১ বছরের পথচলা, গণমাধ্যমের দায়িত্বশীলতা, সাংবাদিকতার নৈতিকতা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের জেলা ও উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরা হলেন— মো. মুনসুর রহমান, মো. আল আমিন, মো. সুজা মিয়া, মোর্শেদ মিয়া, মো. কাওছার মিয়া দিপু, আলমাস ইসলাম সাগর, সাবিত হোসেন, মো. আব্দুল বাসেত আকন্দ, সিয়াম আহমেদ, মেরাজুল ইসলামসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের কঠোরভাবে প্রতিহত করতে হবে: অ্যাডভোকেট পপন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা