মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসুস্থ মানুষের চিকিৎসার খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব।
সম্প্রতি তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক ইউনিয়ন চেয়ারম্যানসহ এলাকার অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান। এ সময় তিনি রোগীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফুল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা মনে করেন, রাজনীতি শুধু ক্ষমতা কিংবা পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং মানবকল্যাণে কাজ করাই একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর অন্যতম দায়িত্ব।
তানভীর আহসান হাবীবের এ মানবিক উদ্যোগকে উপস্থিত নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁরা বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের জন্য জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন