দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  উপলক্ষ্যে  সিরাজগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি  প্রদর্শন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা'র আয়োজনে,

মঙ্গলবার (২৭অক্টোবর-২০২৬খ্রি.) বেলা সাড়ে  ১১টার দিকে সিরাজগঞ্জ  শহরের ঐতিহ্যবাহী  ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সমাবেশ ও আনন্দ শোভা যাত্রায়-প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল ওয়াহাব। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ  জাতীয়তাবাদী  যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার  ভারপ্রাপ্ত  সভাপতি মোঃ আল-আমিন খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা'র সাধারণ সম্পাদক  মোঃ মুরাদুজ্জামান মুরাদ। 

 সন্মানিত  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি সাবেক  ভিপি শ্রী অমর  কৃষ্ণ দাস, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ  শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ  আবু সাঈদ সুইট সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, সিরাজগঞ্জ জেলা, শহর, থানা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। যুব সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং যুবসমাজের কল্যাণে কাজ করে আসছে। তাঁরা আরও বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একইভাবে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন, সিরাজগঞ্জে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জেলা যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা