দৈনিক আলোকিত সলঙ্গা

পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমনদিবস-২০২৬ পালিত হয়েছে।

.

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.  হাসান আলী, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম তিতাস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু এবং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও দুর্যোগ সহনশীল মানসিকতা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সবার পর্যাপ্ত ধারণা থাকা প্রয়োজন।

আলোচনা সভা ও র‍্যালি শেষে অগ্নিকাণ্ডের সময় কীভাবে নিরাপদে থাকা যায় এবং আগুন থেকে রক্ষা পেতে কী কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্যোগে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা