অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার মোহনগঞ্জ থানাধীন মোহনগঞ্জ পৌরসভার শিবির বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে সম্মানিত মুসল্লিগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মতবিনিময়কালে ওসি মো. হাফিজুল ইসলাম বলেন, বর্তমান সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের সঠিক ও নৈতিক শিক্ষাদানে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ জোর দেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে সমাজ থেকে অপরাধ দূর করার আহ্বান জানিয়ে বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং কিশোর গ্যাং-এর মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে দূরে রাখতে হবে। জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে না জড়িয়ে আইনসম্মত উপায়ে সমাধানের পথ বেছে নেওয়ার তাগিদ দেন তিনি।
আইন নিজের হাতে তুলে না নিয়ে 'মব জাস্টিস' থেকে বিরত থাকা, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা, আত্মহত্যার কুফল সম্পর্কে সচেতন করা এবং ওরশ বা মাজার শরিফকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন ওসি। পাশাপাশি বর্তমান সময়ে অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত বিভিন্ন প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সকলের মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় শিবিবাজার জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আনুমানিক ৩শ' থেকে ৪শ' সম্মানিত মুসল্লি উপস্থিত ছিলেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন