দৈনিক আলোকিত সলঙ্গা

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনকে (৬০) নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার শরিফ উদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজা উদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’

সুত্র কালবেলা 

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনকে (৬০) নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার শরিফ উদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজা উদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’

সুত্র কালবেলা 

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা