নিজের ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা উত্তর সিটি করপোরেশন ছেড়ে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন তিনি।সোমবার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে এনসিপি।এর আগে অনুষ্ঠিত দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনেই বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কাছে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন এনসিপির এ নেতা।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-ইউ-১৩ এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে এই স্থানান্তরের আবেদন করা হয়েছিল। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে এবং তার ভোটার এলাকা স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছে।এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাটওয়ারীর এই ভোটার স্থানান্তর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন, নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে। এর পরবর্তীতে ধাপে ধাপে দেশের বিভিন্ন সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন