দৈনিক আলোকিত সলঙ্গা

জমি নিয়ে পুরোনো বিরোধে কটিয়াদীতে প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার- ৩

​কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিসংক্রান্ত শত্রুতার জেরে জাকির হোসেন (৩০) নামে সৌদিফেরত এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে শনিবার (৮ আগস্ট) রাতে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাকির ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর মাসছয়েক আগে তিনি দেশে ফিরে এসেছিলেন।

​ঘটনার বিবরণে জানা যায়,শনিবার সন্ধ্যার পর বাড়ির কাছের বিলে টর্চলাইট নিয়ে মাছ ধরতে বের হন জাকির। এর কিছুক্ষণ পর বাড়ির পেছনে তাঁর রক্তাপ্লুত বুকে ছুরি বিদ্ধ অবস্থায় নিথর দেহ পড়ে থাকতে দেখেন এক স্বজন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তদন্তে নামে। রাতে অভিযান চালিয়ে একই এলাকার তিনজনকে আটক করা হয়, পরবর্তীতে তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মাগুরা ভিটা গ্রামের রুবেল মিয়া (২৬), সুমি আক্তার (২৫) এবং আবেদা খাতুন (৬০)।

​এ ঘটনায় রোববার (৯ আগস্ট) বিকেলে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ৩ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানে নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।

​কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

জমি নিয়ে পুরোনো বিরোধে কটিয়াদীতে প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার- ৩

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

​কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিসংক্রান্ত শত্রুতার জেরে জাকির হোসেন (৩০) নামে সৌদিফেরত এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে শনিবার (৮ আগস্ট) রাতে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাকির ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর মাসছয়েক আগে তিনি দেশে ফিরে এসেছিলেন।

​ঘটনার বিবরণে জানা যায়,শনিবার সন্ধ্যার পর বাড়ির কাছের বিলে টর্চলাইট নিয়ে মাছ ধরতে বের হন জাকির। এর কিছুক্ষণ পর বাড়ির পেছনে তাঁর রক্তাপ্লুত বুকে ছুরি বিদ্ধ অবস্থায় নিথর দেহ পড়ে থাকতে দেখেন এক স্বজন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তদন্তে নামে। রাতে অভিযান চালিয়ে একই এলাকার তিনজনকে আটক করা হয়, পরবর্তীতে তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মাগুরা ভিটা গ্রামের রুবেল মিয়া (২৬), সুমি আক্তার (২৫) এবং আবেদা খাতুন (৬০)।

​এ ঘটনায় রোববার (৯ আগস্ট) বিকেলে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ৩ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানে নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।

​কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা