দৈনিক আলোকিত সলঙ্গা

কিশোরগঞ্জে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার।

কিশোরগঞ্জ সদর উপজেলার নিজ মৎস্য খামার থেকে অনিক মিয়া (৩৫) নামে পুলিশের সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার লক্ষীগঞ্জ বেরুয়াইল গ্রামের মৎস্য খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনিক মিয়া ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। কয়েক বছর আগে তিনি পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে মাছ চাষ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিদিনের মতো খামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান অনিক মিয়া। সন্ধ্যার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় খামারের আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার।

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জ সদর উপজেলার নিজ মৎস্য খামার থেকে অনিক মিয়া (৩৫) নামে পুলিশের সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার লক্ষীগঞ্জ বেরুয়াইল গ্রামের মৎস্য খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনিক মিয়া ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। কয়েক বছর আগে তিনি পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে মাছ চাষ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিদিনের মতো খামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান অনিক মিয়া। সন্ধ্যার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় খামারের আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা