লালপুর মেডিকেলে প্রয়োজনীয় আধুনিক আল্ট্রাসনোগ্রাফি যন্ত্র থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিয়মিত অনুপস্থিতি ও অবহেলার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। দূর-দূরান্ত থেকে আসা অসুস্থ মানুষ দিনের পর দিন সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।সরেজমিনে এবং স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, হাসপাতালটিতে আল্ট্রাসনোগ্রাফি করানোর জন্য রোগীরা বারবার এলেও প্রায় সময়ই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কর্মস্থলে পাওয়া যায় না। ফলে পরীক্ষা না করিয়েই রোগীদের নিরাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে দরিদ্র রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।ভুক্তভোগী রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "মানুষের অসুস্থতা তো আর কারও জন্য অপেক্ষা করে না। আমরা সরকারি বা নির্ধারিত ফি দিয়ে সেবা নিতে আসি, কিন্তু চিকিৎসকের অবহেলার কারণে আমাদের সময়, অর্থ এবং শারীরিক কষ্ট—সবই দ্বিগুণ হচ্ছে।"সচেতন মহলের মতে, চিকিৎসাসেবা কোনো অনুগ্রহ নয়, এটি মানুষের মৌলিক অধিকার। জনগণের ট্যাক্সের টাকায় কেনা মূল্যবান চিকিৎসা সরঞ্জাম এভাবে পড়ে থাকা এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।এই বিষয়ে হাসপাতালের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। অবিলম্বে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে লালপুর মেডিকেলের আল্ট্রাসনোগ্রাফি সেবা পুরোদমে চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
#মোঃআইয়ুব আলী# লালপুর#
নাটোর#
মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন