দৈনিক আলোকিত সলঙ্গা

রায়গঞ্জে সম্প্রীতির বার্তা, ধর্মীয় নেতাদের সঙ্গে এসপির মতবিনিময়.

সামাজিক শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের ইমাম ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রায়গঞ্জ থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে আয়োজিত এ সভায় ধর্মীয় নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সবার দায়িত্ব। সমাজে বিভ্রান্তি ছড়ায় এমন গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সমস্যা তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

সভায় রায়গঞ্জ থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রায়গঞ্জে সম্প্রীতির বার্তা, ধর্মীয় নেতাদের সঙ্গে এসপির মতবিনিময়.

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সামাজিক শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের ইমাম ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রায়গঞ্জ থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে আয়োজিত এ সভায় ধর্মীয় নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সবার দায়িত্ব। সমাজে বিভ্রান্তি ছড়ায় এমন গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সমস্যা তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

সভায় রায়গঞ্জ থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা