দৈনিক আলোকিত সলঙ্গা

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

 দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থ জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন)  সকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার পুনট্রি ইউনিয়নের কামারপাড়া থেকে আল আমিন (১৯) কে মাদকসেবন করার সময় আটক করা হলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের জেল ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

একইদিন উপজেলার মুসা শাহার বাজারে অভিযান চালিয়ে ওই এলাকার মৃত নয়া শাহার পুত্র শহিদুল ইসলাম (৬৪) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলাম মোস্তফার পুত্র জাকারিয়া হোসেন (২৬)কে এবং উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দেবিগঞ্জ বাজারের রঞ্জন রায়ের পুত্র ভূষন রায় (২১)কে মাদক সেবনের সময় আটক করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট্র ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, "সাজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে"।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

 দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থ জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন)  সকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার পুনট্রি ইউনিয়নের কামারপাড়া থেকে আল আমিন (১৯) কে মাদকসেবন করার সময় আটক করা হলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের জেল ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

একইদিন উপজেলার মুসা শাহার বাজারে অভিযান চালিয়ে ওই এলাকার মৃত নয়া শাহার পুত্র শহিদুল ইসলাম (৬৪) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলাম মোস্তফার পুত্র জাকারিয়া হোসেন (২৬)কে এবং উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দেবিগঞ্জ বাজারের রঞ্জন রায়ের পুত্র ভূষন রায় (২১)কে মাদক সেবনের সময় আটক করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট্র ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, "সাজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে"।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা