নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আসন্ন স্হানীয় সরকার নির্বাচনে ১০ নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে
উঠেছেন,বিশিষ্ট ব্যবসায়ী,পরোপকারী,
সমাজ সেবক মোঃ লিটন মিয়া।
জানা যায়, তিনি পূর্বধলা উপজেলার ১০ নং নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোঃ মঞ্জুরুল হক এবং মাতা মোছাঃ রহিমা খাতুন। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোঃ লিটন মিয়া এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি রাস্তাঘাট সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ, অসুস্থ্য ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এলাকাবাসীর মতে, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে লিটন মিয়া ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
মোঃ লিটন মিয়া বলেন, “মানুষের সেবা করতে পারলেই আমি মানসিক শান্তি পাই। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নারান্দিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
স্থানীয়এলাকাবাসী, রাজনৈতিক ব্যক্তিবর্গ,ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লিটন মিয়ার নাম ইতোমধ্যে ব্যাপক আলোচনায়
রয়েছে।দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে তিনি ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন বলে অনেকেই মনে করছেন।
মো: লিটন মিয়া বলেন,আমি কোন রাজনৈতিক দলের সদস্য না,সমাজ সেবা করার জন্য রাজনৈতিক দলের সদস্য হতে হবে এমন কোন কথা নাই। জন গণের সেবা করার জন্য সেবার করার মনমানসিকতা থাকা দরকার। জাতি,দলবল,ধর্ম,বর্ণ নির্বিশেষ সকল মানুষ আমার কাছে সমান,আর সকলের পাশেই থাকার চেষ্ঠা করি। তেমনি সকল মানুষই আমাকে সমানভাবে ভালবাসে।
জন গণই আমার শক্তি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জন গনের মনোনীতি চেয়ারম্যান হতে চাই।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মোঃ লিটন মিয়াও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন