দৈনিক আলোকিত সলঙ্গা

কুড়িগ্রামের পিপি বজলুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি,অবৈধ সম্পদ অর্জন,মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ।

 কুড়িগ্রাম জেলার দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট 

বজলুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। তার নিয়োগ বাতিল ও তদন্তের দাবিতে আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই ঘটনা কুড়িগ্রামের আইনাঙ্গনসহ রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও মামলা বাণিজ্যের একাধিক সুনির্দিষ্ট অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুড়িগ্রাম জেলা শাখা। ২০২৪ সালের নভেম্বরে তিনি নিয়োগ পাওয়ার পর থেকেই তাঁর নানা কর্মকাণ্ড নিয়ে স্থানীয় আইনাঙ্গনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

অভিযোগে জানানো হয়, অ্যাডভোকেট বজলুর রশিদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলার পক্ষ বিপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে ২০০৬ সালের একটি মীমাংসিত হত্যা মামলাকে নতুন করে সচল করে অর্থ আদায়ের চেষ্টা এবং আন্দোলনের শহীদদের নাম ব্যবহার করে মামলা বাণিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, পিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর অতি অল্প সময়ের মধ্যে বজলুর রশিদ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তাঁর নিজ গ্রাম ভিতরবন্দে বহুতল ভবন নির্মাণ এবং পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক অর্থ জমার তথ্য উঠে এসেছে। একই সঙ্গে সেশন ট্রায়ালের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ জানিয়েছেন, বিচার বিভাগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষার্থে বিতর্কিত কোনো ব্যক্তিকে এ ধরনের গুরুত্বপূর্ণ পদে রাখা সমীচীন নয়। তবে এসব অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কুড়িগ্রামের পিপি বজলুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি,অবৈধ সম্পদ অর্জন,মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ।

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

 কুড়িগ্রাম জেলার দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট 

বজলুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। তার নিয়োগ বাতিল ও তদন্তের দাবিতে আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই ঘটনা কুড়িগ্রামের আইনাঙ্গনসহ রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও মামলা বাণিজ্যের একাধিক সুনির্দিষ্ট অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুড়িগ্রাম জেলা শাখা। ২০২৪ সালের নভেম্বরে তিনি নিয়োগ পাওয়ার পর থেকেই তাঁর নানা কর্মকাণ্ড নিয়ে স্থানীয় আইনাঙ্গনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

অভিযোগে জানানো হয়, অ্যাডভোকেট বজলুর রশিদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলার পক্ষ বিপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে ২০০৬ সালের একটি মীমাংসিত হত্যা মামলাকে নতুন করে সচল করে অর্থ আদায়ের চেষ্টা এবং আন্দোলনের শহীদদের নাম ব্যবহার করে মামলা বাণিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, পিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর অতি অল্প সময়ের মধ্যে বজলুর রশিদ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তাঁর নিজ গ্রাম ভিতরবন্দে বহুতল ভবন নির্মাণ এবং পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক অর্থ জমার তথ্য উঠে এসেছে। একই সঙ্গে সেশন ট্রায়ালের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ জানিয়েছেন, বিচার বিভাগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষার্থে বিতর্কিত কোনো ব্যক্তিকে এ ধরনের গুরুত্বপূর্ণ পদে রাখা সমীচীন নয়। তবে এসব অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা