নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের সদাই প্রামাণিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে আনুমানিক রাত ১২টার দিকে সদাই প্রামাণিক (পিতা- মৃত শুকুর আলী) এর বাড়ির গরুর গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় গোয়ালঘরে বাঁধা থাকা দুটি গরু বের করতে না পারায় সেগুলো পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গোয়ালঘর ও সেখানে থাকা গরুগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সদাই প্রামাণিক জানান, আগুনে তার দুটি গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে। এতে তার প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ এ ক্ষতির কারণে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন