বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর সবুজ ছায়া সিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ডোমনপুকুর ঐতিহাসিক খেলার মাঠে এ খেলা আয়োজন করা হয়। ৮ দলীয় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তিনি তার বক্তব্যে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ, আবু শাহিন সানি,যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু,মাঝিরা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মণ্ডল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আবু হুরায়রাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন