দৈনিক আলোকিত সলঙ্গা

জয়পুরহাট হারিয়ে যাওয়া ঐতিহ্য ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ অনুষ্ঠিত

জয়পুরহাট সদর উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাংলার প্রাচীন বিনোদনের অন্যতম মাধ্যম ছিল তন্ত্র-মন্ত্রের পাতা খেলা। সময়ের পরিবর্তনে এ খেলা প্রায় বিলুপ্ত হয়ে গেলেও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

খেলা দেখতে জয়পুরহাট সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মাঠে ভিড় জমান। বিকেল থেকেই মাঠ ও মাঠসংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শনার্থীরা আগ্রহের সঙ্গে খেলা উপভোগ করেন এবং হারিয়ে যাওয়া এ ঐতিহ্য পুনরুজ্জীবনের উদ্যোগকে স্বাগত জানান।

আয়োজক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, “গ্রামবাংলার অনেক ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম এসব সম্পর্কে তেমন জানে না। তাই আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তন্ত্র-মন্ত্রের পাতা খেলার আয়োজন করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া পেয়ে আমরা আনন্দিত।”

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

জয়পুরহাট হারিয়ে যাওয়া ঐতিহ্য ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

জয়পুরহাট সদর উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাংলার প্রাচীন বিনোদনের অন্যতম মাধ্যম ছিল তন্ত্র-মন্ত্রের পাতা খেলা। সময়ের পরিবর্তনে এ খেলা প্রায় বিলুপ্ত হয়ে গেলেও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

খেলা দেখতে জয়পুরহাট সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মাঠে ভিড় জমান। বিকেল থেকেই মাঠ ও মাঠসংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শনার্থীরা আগ্রহের সঙ্গে খেলা উপভোগ করেন এবং হারিয়ে যাওয়া এ ঐতিহ্য পুনরুজ্জীবনের উদ্যোগকে স্বাগত জানান।

আয়োজক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, “গ্রামবাংলার অনেক ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম এসব সম্পর্কে তেমন জানে না। তাই আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তন্ত্র-মন্ত্রের পাতা খেলার আয়োজন করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া পেয়ে আমরা আনন্দিত।”

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা