দৈনিক আলোকিত সলঙ্গা

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা উপহার হিসাবে বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জুন/২৬) সকাল ১১:৩০ ঘটিকার সময়  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্য মানসুরা আক্তারের পক্ষে এই অর্থ বিতরণ করেন। সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও পূর্বধলা উপজেলা বি এন পির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহফুজুল হক মানার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম খান, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বৈরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ,আনিসা আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা।

আয়োজকদের তথ্যমতে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে পূর্বধলা উপজেলায় ৩১৯ জন উপকারভোগীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট অর্থের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার জন্য ৩০ হাজার টাকা এবং দুর্গাপুর উপজেলার জন্য ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম  আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু বলেন, সংসদ সদস্য মানসুরা আক্তার সংসদ অধিবেশনে থাকায় তাঁর পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত অসহায় ও হতদরিদ্র পরিবার যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে অর্থ বিতরণ করা হচ্ছে এবং উপকারভোগীদের তালিকাও জনস্বার্থে প্রকাশ করা হবে।

সোলাইমান কবির পাপ্পু বলেন,মানসুরা আক্তার সংরক্ষিত আসনের দায়িত্ব  পাওয়ার পর থেকে পূর্বধলা উপজেলাকে একটি রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা