দৈনিক আলোকিত সলঙ্গা

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ ?

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ ?
বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ ?

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। সোমবার (১৫ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি সম্প্রতি একটি টকশোতে স্বীকার করেছেন এমপি হান্নান মাসউদ। তার দাবি অনুযায়ী, ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও আয়কর রিটার্নে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ভুল তথ্য দেওয়া হয়েছিল, যা তার আইনজীবীর পরামর্শেই করা হয় বলে তিনি উল্লেখ করেন। যদিও এমপি মাসউদ দাবি করেন, তার কোনো স্থাবর সম্পদ নেই- যা রাশেদ খানের মতে হলফনামার তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

রাশেদ খান আরও উল্লেখ করেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও বিষয়টি তদন্ত করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। তার মতে, অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল এবং এমপি পদও বাতিল হতে পারে—এমন বিধান আরপিওতে রয়েছে।তিনি আরও দাবি করেন, অতীতে হান্নান মাসউদ সম্পর্কে দেওয়া বিভিন্ন তথ্য হলফনামার সঙ্গে মিলিয়ে দেখা গেলেও অসঙ্গতি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তিগত আর্থিক দুরবস্থার বিভিন্ন মন্তব্য নিয়েও কটাক্ষ করেন তিনি, যেখানে এমপি হয়েও আর্থিক সংকটের কথা বলাকে তিনি প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ ?

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। সোমবার (১৫ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি সম্প্রতি একটি টকশোতে স্বীকার করেছেন এমপি হান্নান মাসউদ। তার দাবি অনুযায়ী, ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও আয়কর রিটার্নে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ভুল তথ্য দেওয়া হয়েছিল, যা তার আইনজীবীর পরামর্শেই করা হয় বলে তিনি উল্লেখ করেন। যদিও এমপি মাসউদ দাবি করেন, তার কোনো স্থাবর সম্পদ নেই- যা রাশেদ খানের মতে হলফনামার তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

রাশেদ খান আরও উল্লেখ করেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও বিষয়টি তদন্ত করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। তার মতে, অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল এবং এমপি পদও বাতিল হতে পারে—এমন বিধান আরপিওতে রয়েছে।তিনি আরও দাবি করেন, অতীতে হান্নান মাসউদ সম্পর্কে দেওয়া বিভিন্ন তথ্য হলফনামার সঙ্গে মিলিয়ে দেখা গেলেও অসঙ্গতি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তিগত আর্থিক দুরবস্থার বিভিন্ন মন্তব্য নিয়েও কটাক্ষ করেন তিনি, যেখানে এমপি হয়েও আর্থিক সংকটের কথা বলাকে তিনি প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা