প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ পালন করা হয়েছে।
এ উপলক্ষে ১৫ জুন (সোমবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
জাতীয় মাদক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন