দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধানমন্ত্রীর সফরে ভাড়ায় ইট আনার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বগুড়া সফরকে কেন্দ্র করে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় কাঁচা সড়কে ভাড়ায় ইট এনে বিছানোর ঘটনায় সমালোচনার মুখে ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই সাময়িকভাবে ওই সড়কে ইট বিছানো হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত ছিল। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে অস্থায়ীভাবে ইট বিছিয়ে সড়কটি চলাচলের উপযোগী করা হয়। সফর শেষে ইট সরিয়ে সেখানে স্থায়ী নির্মাণকাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিছু বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কাঁচা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই সাময়িকভাবে ইট বিছানো হয়েছিল। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ ব্যাখ্যা দেন।

গণমাধ্যম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম বর্তমানে অবাধ স্বাধীনতা ভোগ করছে। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থা ধরে রাখতে হবে।

তিনি দাবি করেন, সম্প্রতি বাগবাড়ির যে সড়কটি নিয়ে প্রচার করা হয়েছে, সেখানে সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ সময় তিনি সঠিক তথ্য যাচাই ও বিশ্লেষণ করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর বগুড়া সফরের আগে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় ভাড়ায় ইট এনে সড়ক প্রস্তুতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে ভাড়ায় ইট আনার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা