দৈনিক আলোকিত সলঙ্গা

পূর্বধলায় ইউএনও শফিকুল ইসলামের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়

নেত্রকোনার পূর্বধলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে নবাগত ইউএনও শফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় এ সময় বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার,শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও 'দৈনিক  দিনকালের 'পূর্বধলার প্রতিনিধি মো: আল ইমরান, নয়া দিগন্তের প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম, দৈনিক ইকরার প্রকাশক ও সম্পাদক মো: শফিকুজ্জামান,দৈনিক কালবেলার প্রতিনিধি মো: হাবিবুর রহমান হাবিব,দৈনিক মানব জমিনের প্রতিনিধি মো:যুবায়ের হোসেন বাচ্চু,দৈনিক মাটি ও মানুষের প্রতিনিধি নজরুল ইসলাম,দৈনিক 'আজকের আরবানের' স্টাফ রিপোর্টার  নাহিদ আলম সহ  উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

আলোচনায় পূর্বধলা পৌরসভা পুনঃস্থাপনের প্রস্তাব বাস্তবায়ন, উপজেলা সদরের নাজুক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। 

এছাড়া এমপি ও  ভুক্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা প্রশাসন পার্কের উন্নয়ন, রাজধলা বিলপাড় এলাকায় অবস্থিত পার্কে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চুরি, ইভটিজিং, ধর্ষণ, বাল্য বিবাহ,যৌতুক, জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও উত্থাপন করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

ইউএনও শফিকুল ইসলাম সাংবাদিকদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে নোট বুকে লিপিবদ্ধ করেন।

সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের উত্তরে  ইউএনও শফিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা পরিকল্পিতভাবে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২ জুন) ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পূ্র্বধলা উপজেলা বিএন পির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরানের কাছে নবযোগদানকৃত শফিকুল ইসলামের  বিষয় জানতে চাইলে তিনি বলেন,আশা করি নতুন যোগদাকৃত ইউ এন ও শফিকুল ইসলাম  তার উপর অর্পিত দায়িত্ব সততার সহিত পালনের চেষ্ঠা করবেন,পাশা পাশি আমার ব্যক্তিগত ও পূর্বধলা উপজেলা বি এন পির পক্ষ থেকে তার প্রতি ফুলেল শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

এর আগে গত ১৫ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও মো:আনিসুর রহমান খানের বদলির পর পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান অতিরিক্ত দায়িত্বে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দীর্ঘ ৭৮ দিন স্থায়ী ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকিতে কিছুটা ধীরগতি দেখা দেয় বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ ছিল। অবশেষে শফিকুল ইসলামের যোগদানের মধ্য দিয়ে সেই শূন্যতার অবসান হয়েছে। তার নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পূর্বধলায় ইউএনও শফিকুল ইসলামের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা