দৈনিক আলোকিত সলঙ্গা

কাশিমপুর কারাগারে বন্দিদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বন্দিদের মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা এবং আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে কারা কর্তৃপক্ষ।

টুর্নামেন্টে কারাগারের বিভিন্ন ওয়ার্ডের বন্দিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিদেশি চারজন নাগরিক, বিচারাধীন (হাজতি) বন্দি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং সাজাপ্রাপ্ত বন্দিরাও ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় বন্দিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সঞ্চার হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে নেওয়া হয় বিশেষ কর্মসূচি, যা বন্দিদের মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে সহায়তা করে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “বন্দিদের মানসিক প্রশান্তি ও বিনোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারা প্রশাসন নিয়মিত বিভিন্ন খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করে থাকে। ঈদ উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টও সেই ধারাবাহিকতার অংশ।”

তিনি আরও বলেন, “কারাগারে একটি মানবিক, সুস্থ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কারা প্রশাসন বিভিন্ন কল্যাণমূলক ও পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এসব উদ্যোগ বন্দিদের মানসিক বিকাশ ও সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

ঈদ উৎসবকে ঘিরে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট বন্দিদের মাঝে আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারাগারের অভ্যন্তরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতেও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কাশিমপুর কারাগারে বন্দিদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা