দৈনিক আলোকিত সলঙ্গা

বড়াইগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

এ উপলক্ষে সকালে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া সাব-রেজিস্টার হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষুদ্র উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ এবং ইন্সট্রাক্টর আনারুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া দলিল লেখক সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুল মান্নানসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবাগ্রহীতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা সরাসরি গ্রহণের সুযোগ পাচ্ছেন।

এর আগে জাতীয় পর্যায়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে উপজেলা পর্যায়ে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

#

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি 

মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব 

০১৭২৫-৮২১২১৭

১৯-৫-২০২৬ইং

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বড়াইগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা