দৈনিক আলোকিত সলঙ্গা

বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও গো-খাদ্য বিতরণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ৫৬টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আরও ৪৬টি পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।

সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে মোট ১১২টি ছাগল, প্রয়োজনীয় উপকরণ ও গো-খাদ্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এসময় তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ ডালিম কাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া সুফলভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, এ সহায়তা তাদের পরিবারের আর্থিক উন্নয়ন ও জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি

মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব 

০১৭২৫-৮২১২১৭

১৮-৫-২০২৬ইং

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও গো-খাদ্য বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ৫৬টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আরও ৪৬টি পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।

সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে মোট ১১২টি ছাগল, প্রয়োজনীয় উপকরণ ও গো-খাদ্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এসময় তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ ডালিম কাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া সুফলভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, এ সহায়তা তাদের পরিবারের আর্থিক উন্নয়ন ও জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি

মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব 

০১৭২৫-৮২১২১৭

১৮-৫-২০২৬ইং

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা