দৈনিক আলোকিত সলঙ্গা

ভাঙ্গুড়ায় নৌবাড়ীয়া বটতলা চৌরাস্তা থেকে মন্ডল মোড় পর্যন্ত ড্রেন-কাম সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাবনার ভাঙ্গুড়া সদর থেকে -নওগাঁ-তাড়াশ অভিমুখি জনগুরুত্ব অঞ্চলিক সড়কের নৌবাড়ীয়া বটতলা চৌরাস্তা মোড় থেকে মন্ডল মোড় ত্রিমহী পর্যন্ত ড্রেন-কাম আঞ্চলিক সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্ধোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্যসচিব সরদার  প্রভাষক জাফর ইকবাল হিরোক। এ সময় সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপি নেতা মো.ফিরোজ আহমেদ,উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মো.বাবুল আক্তার বাবলু,উপজেলা বিএনপি নেতা বিদ্যুৎ আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।দীর্ঘদিন ধরে রাস্তাটির উন্নয়ন ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। কাজটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি পানি নিষ্কাশনেও সুবিধা হবে বলে আশা করছেন স্থানীয়রা।

ভাঙ্গুড়ায় নৌবাড়ীয়া বটতলা চৌরাস্তা থেকে মন্ডল মোড় পর্যন্ত ড্রেন-কাম সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন