দৈনিক আলোকিত সলঙ্গা

গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি ওয়ান শুটারগান অস্ত্রসহ-আটক

মেহেরপুর গাংনীতে মনিরুজ্জামান মনি (৩৮) কে একটি অবৈধ ওয়ান শুটারগান অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের, গতকাল রোববার দিবাগত রাত ২ টা থেকে আজ সোমবার ২৪ নভেম্বর-২০২৫ সকাল ৬টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে তাকে ওয়ান শুটারগান অস্ত্রসহ আটক করে,আটক মনিরুজ্জামান মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পশ্চিম মালসাদহ গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।সেনা ক্যাম্প সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরুজ্জামান মনির বাড়িতে অভিযান চালানো হয়, অভিযানের এক পর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে বালিভর্তি একটি বালতির ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়, পরে অস্ত্রসহ মনিরুজ্জামান মনিকে আটক করে।উদ্ধারকৃত অস্ত্র ও আটক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, আটক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি ওয়ান শুটারগান অস্ত্রসহ-আটক