দৈনিক আলোকিত সলঙ্গা

অবশেষে নীলফামারীর টেক্সটাইলেই হচ্ছে চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল

এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগ (পশ্চি-৩) থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একটি অফিসিয়াল চিঠি জারি করা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, হাসপাতাল স্থাপনের উপযোগী জায়গা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় জমি নির্ধারণ এবং প্রাথমিক কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিটি স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. ভূজেন চন্দ্র ঠাকুর। তিনি নীলফামারী সদরে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নীলফামারীসহ উত্তরবঙ্গের জনগণ উন্নত চিকিৎসা সুবিধা পাবে এবং চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

অবশেষে নীলফামারীর টেক্সটাইলেই হচ্ছে চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল