দৈনিক আলোকিত সলঙ্গা

জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক॥

ফুলবাড়ী-২৯ বিজিবি জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার ৪ শত ৫০ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করেন। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গোপন সূত্রে সংবাদ পেয়ে এর অধীনস্থ অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ১৬,৩৫০ পিচ বাংলা মদ তৈরির বড়ি আটক করেন। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৩,৩৬,৪৫০/-( তিন লক্ষ ছত্রিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা।এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় লে. কর্ণেল মোঃ আরিফ-উজ-জামান পিএসসি জানান, সীমান্ত এলাকার টহল জোরদার করা হয়েছে। দায়িত্বরত বিজিবিকে সীমান্ত রক্ষায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় দায়িত্বভার পাওয়ার পর সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক॥