দৈনিক আলোকিত সলঙ্গা

উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জের আয়োজনে "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬খ্রি". উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জের আয়োজনে "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬খ্রি". উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭নভেম্বর-২০২৬খ্রি.) সকালে উল্লাপাড়া উপজেলার সুনামখ্যাত বিদ্যাপীঠ   উল্লাপাড়া বিজ্ঞান কলেজে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসসবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,  সাবেক সাংসদ শিক্ষানুরাগী, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. আকবর আলী। অনুষ্ঠানের বিশেষ অতিথি- অত্র কলেজের আজীবন একক দাতা সদস্য মোমেনা আলী৷ সভাপতিত্ব করেন, কলেজে সুযোগ্য অধ্যক্ষ রোটারিয়ান, কবি, লেখক ড. আব্দুস সাত্তার। এসময়ে কলেজে সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে তাঁর নিজের লেখা পটভূমি শিট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জের আয়োজনে