দৈনিক আলোকিত সলঙ্গা

৪০ লাখ টাকার জোড়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি) ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স অভিযানের মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজির বেশি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নওগাঁ শহরের বর্ষাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) ভারপ্রাপ্ত অ্যাডজুডেন্ট বিজিডিও-২৬৬ এডি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলদল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্ত বর্মন এবং পুলিশের এসআই মো. হারুনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ২৮ কেজি ১৫০ গ্রাম ও ১২ কেজি ১৫০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মূর্তি দুটির মোট ওজন ৪০ কেজি ৩০০ গ্রাম।নওগাঁ ব্যাটালিয়নের এডি মো. দেলোয়ার হোসেন জানান, উদ্ধার করা মূর্তি দুটি বর্তমানে নওগাঁ ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন।

৪০ লাখ টাকার জোড়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার