দৈনিক আলোকিত সলঙ্গা

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। অন্যদিকে, আশুলিয়া-গাজীপুর শিল্পাঞ্চল থেকেও একই দাবিতে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের খবর মিলেছে। এর আগে, শনিবারও মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় তাদের আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত হয়।

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ