দৈনিক আলোকিত সলঙ্গা

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে “চাকুরী” প্রতারকচক্রের ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

ঘটনার বিবরণঃ গত ০৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ “চাকুরী” প্রতারণার শিকার মোঃ মহসীন আলী (৩৭), জাতীয় পরিচয়পত্র নং- ১৪৫২৫৫৮৭২৩, পিতা- মোঃ আফতাব উদ্দিন, সাং নশরতপুর, ডাকঘর- রানীরবন্দর, থানা চিরিরবন্দর, জেলা- দিনাজপুর সহ ৯৫ জনের মোট ৭৭,৬৪,৩৩২/- টাকা প্রতারণার শিকার হয়েছেন মর্মে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিতভাবে অভিযোগ দায়ের করিলে পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে উক্ত অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করা হয়। অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পাইলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল নীলফামারী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত প্রতারক চক্রের সক্রিয় সদস্য আসামী ১। মোঃ মাহাবুল হাসান ওরফে মিন্টু (৪৫), পিতা- মোঃ আজাহার আলী, সাং- চড়াইখোলা পূর্ব কোরানীপাড়া ডাকঘর-বটতলা, থানা ও জেলা-নীলফামারী কে আটক করা হয়। আটক পরবর্তী আসামীকে জিজ্ঞাসাবাদকালে সে অপরাপর আসামীদের সহায়তায় প্রতারণার মাধ্যমে বাদীর নিকট হইতে উত্তরা ইপিজেড এ জাপানীজ (YKK) কোম্পানীতে চাকুরী দিবে মর্মে বিশ্বাস স্থাপন করাইয়া ব্যাংক এ্যাকাউন্ট নম্বর সহ বিকাশ, নগদ ও রকেট এর মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ৭৭,৬৪,৩৩২/- (সাতাত্তর লক্ষ চৌষট্টি হাজার তিনশত বত্রিশ) টাকা গ্রহন করিয়াছে মর্মে স্বীকার করেন।গৃহীত ব্যবস্থাঃআটককৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং- ০৭, তারিখ-০৫/১১/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩৩৭/২০২৫, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২(২)/২৪(২)/২৭(২) তৎসহ ৪০৬/৪১৭/৪২০/৫০৬(২) পেনাল কোড ধারায় মামলা রুজু করা হইয়াছে।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে “চাকুরী” প্রতারকচক্রের ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার।