দৈনিক আলোকিত সলঙ্গা

সারাদেশ

পূবাইলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রজেক্টর উপহার দেন কাউন্সিলর পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খোকন।

বিশ্বকাপ ফুটবল খেলায় যখন মেতেছে সারা বিশ্ব । সেই ফুটবল খেলাকে উপভোগ্য করে তোলার জন্য গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্গত ৪১ নং ওয়ার্ডের উধুর গ্রামে একটি প্রজেক্টর উপহার দেন পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য ও ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন। শুক্রবার (০৩/০৭/২০২৬ ইং) সন্ধ্যার পর উক্ত প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন পূবাইল থানার অন্তর্গত ৪১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা, ৪১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পনির হোসেন সহ অসংখ্য নেতাকর্মী ও  উধুর গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিশেষ দ্রষ্টব্য বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করার জন্য কিছুদিন পূর্বেও তিনি ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ও ক্লাবে প্রজেক্টর বিতরণ করেন। প্রজেক্টর পেয়ে সকলে খুবই আনন্দিত এবং পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য ও ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকনের জন্য প্রাণভরে দোয়া ও প্রার্থনা করেন যেন আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন বিজয়ী লাভ করে আপামর জনগণের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

পূবাইলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রজেক্টর উপহার দেন কাউন্সিলর পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খোকন।