আমরা শ্রমিক তাছলিমা আক্তার মুক্তা রক্ত ঘামে ভিজে ভিজে টাকা করি আয় , শ্রমিক মোরা পৃথিবীতে কর্ম করে খাই । চুরি ডাকাতি ছিনতাইয়েরস্বভাব মোদের নাই । হাড় ভাঙা খাটুনি খেটে নিজের ভাগ্য বদলাই। আমরা শ্রমিক আছি বলেইতোমরা করো আরাম , শ্রমিকের শ্রমের মর্যাদা দাওনয়তো সব হারাম । শ্রমিকের হাতে গড়ে উঠেরাজার রাজ প্রাসাদ , হাজার শ্রমিকের পরিশ্রমে মিলে সফলতার স্বাদ।