প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
বড়াইগ্রামে সাজানো মামলা প্রত্যাহার ও গ্রেফতার দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ||
নাটোরের বড়াইগ্রামে সাজানো মামলা প্রত্যাহার ও গ্রেফতার দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনেবক্তব্য রাখেন সাজানো মামলার অভিযুক্ত গানের শিক্ষক মিঠুন আলীর পিতা আক্কাস আলী মোল্লা, বড় ভাই খায়রুল ইসলাম , ভাবি মোছা: রুবি খাতুন, আটক মেঘলা মা হালিমা খাতুন, বিএনপির ওয়ার্ড সভাপতি মজিবুর রহমান, খতিব প্রামাণিক, গফুর মোল্লা, ওমর আলী শাহ সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গানের শিক্ষক মিঠুন আলী কে ফাঁসানোর জন্য একটি মিথ্যা ধর্ষণ মামলা সাজিয়ে তার আপন বড় ভাই খায়রুল ইসলাম সহ মিঠুন আলীর গানের শিক্ষার্থী মেঘলা আলম কে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আপন বড় ভাইয়ের বিরুদ্ধে দাড়িয়ে থেকে ছোট ভাই কে ধর্ষণে সহযোগিতার ঘটনা সমাজে বিরল। অবিলম্বে এই মামলা প্রত্যাহার সহ আটককৃতদের মুক্তির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।#আজ তারিখ ৩০-৪-২০২৬ইংমোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব ০১৭২৫-৮২১২১৭
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা