প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
রায়গঞ্জে চালক হত্যার ঘটনায় অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার।
মোঃ লুৎফর রহমান লিটন, সম্পাদক ও প্রকাশক ||
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক নাঈম হোসেন (২৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশা।পুলিশ জানায়, গ্রেপ্তার মো. শামীম উদ্দিন (২৭) কে বুধবার রাতে জেলার তাড়াশ উপজেলা থেকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী জাহাঙ্গীরগাতী গ্রাম থেকে নিহত নাঈম হোসেনের অটোরিকশাটি উদ্ধার করা হয়।এর আগে বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈম হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাঈম ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাজমিস্ত্রীর পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।”পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা