প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
কুমির, কুকুর, হায়েনা, বাঘ, সিংহ কেউ না- সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ।
নিউজ ডেক্স ||
বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে কনকচাঁপা লিখেন, কুমির, কুকুর, হায়েনা, বাঘ, সিংহ কেউ না— এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ! তার এই মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে।জানা গেছে, গত বুধবার বিকেলে মাজারের দক্ষিণ পাশের প্রধান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মাজার-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, একটি অসুস্থ কুকুর কয়েকজন শিশুসহ কয়েকজনকে কামড় দেয়। পরে স্থানীয়রা লাঠি ছুড়ে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দৌড়ে মূল ঘাটের দিকে চলে যায়।সেখানে মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকানকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি দিঘির পানিতে পড়ে যায়। এর পরপরই একটি কুমির সেটিকে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই পুরো দৃশ্যটি ভিডিও ধারণ করলেও প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।অনেকেই মনে করছেন, এটি শুধু একটি প্রাণীর মৃত্যু নয়; বরং সমাজের মানবিক মূল্যবোধের সংকটকেও সামনে নিয়ে এসেছে।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা