প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
সলঙ্গায় প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৫ অনুষ্ঠিত।
তুষার তালুকদারঃ ||
আজ শনিবার সলঙ্গা থানার ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝাউল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৫ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচ ভাই ভাই সুপার কিংস ও মন্ডল রাইডার্সের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় ভাই ভাই সুপার কিংস ৬২ রানে মন্ডল রাইডার্সকে পরাজিত করে। ম্যান অফ দি সিরিজ নির্বাচিত হন মিলন রহমান। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন দাদপুর জিআর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন প্রিয় সলঙ্গার গল্প'র চিফ এডমিন জনাব শাহ আলম মাস্টার, মডারেটর নাজমুল হুদা,মতিনুল ইসলাম বাবু, এরশাদুল ইসলাম,ফরিদুল ইসলামসহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা