প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫
মাদকবিরোধী অভিযানে খাগড়াছড়িতে আটক ১ জন।
মোঃ গোলাম মোস্তফা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। ||
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল এর নির্দেশনা মোতাবেক সদর থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ১০ নভেম্বর ২০২৫ ইং রাত ২:৪৫ ঘটিকার সময় খাগড়াছড়ি মেহেদীবাগ নিচের বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামি মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা-মৃত দেওয়ান আলী, সাং- দেবুয়া, (পশ্চিম দাবুয়া), আমির হোসেন দফদার বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-নীচের বাজার, খাগড়াছড়ি পৌরসভা, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির হেফাজত হতে উদ্ধারকৃত, ক) ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। খ) মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫,১৫০/-টাকাগ) ২টি মোবাইল সেট সহ আটক করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলার রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। বর্ণিত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে । মাদকের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা