প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫
বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণকে মেহেরপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ ||
মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ, শুক্রবার ৭ নভেম্বর-২০২৫ বিকেলে বিএনপির জেলা রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি ফয়জুল কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত সাক্ষাতে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা,শিক্ষক কর্মচারী ঐক্য জোটেরসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ, জাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাইদ কামাল, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান রিটন, সিএইচএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রহমান, মোঃ রিপন আলী, সাবেক মেহেরপুর জেলাশিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি মোখলেসুর রহমান, উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি জহিরুল ইসলাম,মেহেরপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা