আজ ০৩/১১/২০২৫( সোমবার) চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিকেল ৩.০০ ঘটিকার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ টি আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য আসন ভিত্তিক দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেন।
তিনি বলেন বাকি আসনগুলো পরবর্তীতে ঘোষনা করা হবে এবং বাকি কিছু আসন শরিকদের জন্য রাখা হয়েছে।
তার ধারাবাহিকতায় ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ধানের শীষের এক মাত্র কান্ডারী হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া'র নাম ঘোষণা করেন।
এতে খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনসাধারণের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।
ওয়াদুদ ভূইয়া,কে নির্বাচিত করে খাগড়াছড়ি আসনটি পুনরুদ্ধারের আশা ব্যক্ত করছেন খাগড়াছড়ি বাসি।