সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী'র জন্য ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জিব্রাইল হোসেন তার ইউনিয়ন বিএনপি'র নেতা-কর্মী ও তার সর্মথকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে বিএনপির দলীয় মনোনয়ন ফরম পূরণ করে তা জমা প্রদান করেছেন।
শনিবার (২৮নভেম্বর-২০২৬) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের ই,বি,রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক,
বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর একাংশ আসনের জাতীয় সংসদ সদস্য, বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আলীম এঁর নির্দেশনায়- সম্মেলন প্রস্তুত কমিটি'র সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক এবং সদস্য মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর নিকট জমা প্রদান করেন।