পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডবাসীর জন্য ৩টি ময়লা বহনকারী ভ্যানগাড়ি উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা নূরুল ইসলাম বুলবুল।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডবাসীর কাছে এই ভ্যানগাড়িগুলো হস্তান্তর করা হয়।
ভ্যানগাড়ি প্রদানকালে জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ওয়ার্ডের অলিগলি থেকে নিয়মিত ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি ওয়ার্ডবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ওয়ার্ডবাসী এই সময়োপযোগী উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।