সিরাজগঞ্জ কাজিপুরে ২০২৬-২-২৭ অর্থবছরে রবি মৌসুমে-সাড়ে ৮'হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের প্রণোদনার সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে ৬'হাজার ৭'শ জন কৃষক-কৃষাণীকে এক কেজি করে সরিষাবীজ, ১০ কেজি করে ডিএপি সার, ১০কেজি করে এমওপি সার, ১২০ জনকে ৮কেজি করে খেসারী ডাল বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫কেজি এমওপি সার,
১২০'জনকে ৫ কেজি করে মসুর ডাল বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,
৪'শ জনের প্রত্যেককে ১০ কেজি করে চীনাবাদাম বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ৯০'জনকে গমের বীজ, ইউরিয়া-৩৫ কেজি, ২০ কেজি টিএসপি সার, ও ১৮ কেজি এমওপি সার, ৯'শ জন কৃষক-কৃষাণীকে ৫, কেজি করে বোরোধান বীজ-১০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বৃহস্পতিবার (২৬নভেম্বর-২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে কাজিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উক্ত সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর উপজেলার আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন,কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন,
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) নাঈমা জাহান সুমাইয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাসেল, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান প্রমুখ।
এ অনুষ্ঠানে সার্বিকভাবে দায়িত্ব ছিলেন এবং
স্বাগত বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
এ অনুষ্ঠানে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিক, সুবিধাপ্রাপ্ত কৃষক-কৃষাণীরা।